স্বাস্থ্য ও চিকিত্সাসেবা নিশ্চিত করার দাবি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

সবার জন্য স্বাস্থ্য ও চিকিত্সাসেবা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পদযাত্রাটি গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) থেকে শুরু হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সিপিবির জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবির নেতা তপন কুমার বর্মন, সাদেকুল ইসলাম প্রমুখ। বক্তারা জেলার সব হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে অনিয়ম-দুর্নীতি বন্ধ, পর্যাপ্ত চিকিত্সক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও আইসিইউ সেবা চালু করার দাবি জানান।