এলজিইডির অধীনে থাকা কলমাকান্দা উপজেলা সদরের ডাক বাংলার মোড় থেকে কলমাকান্দা সরকারি কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ভেঙে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে বৃষ্টিতে এসব গর্তে পানি জমে পুরো সড়কটি এখন ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, সড়কটি সংস্কারের জন্য এলজিইডির সঙ্গে কয়েক বার কথা হয়েছে। খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা বলেন, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। নেত্রকোনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করা হবে।
