সদর উপজেলার মঙ্গলবাড়ী রবিদাসপাড়া এলাকা থেকে বুধবার রাতে ১০ জন মাদকসেবীকে আটক করেছে র্যাব।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সদর উপজেলার মঙ্গলবাড়ী রবিদাসপাড়া এলাকায় মাদক সেবনের আসর বসে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ১০ মাদকসেবীকে আটক করা হয়। র্যাব সদস্যরা ৪২.৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
