বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডস্থ ১ নম্বর পুল সংলগ্ন এলাকায় এ নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শাহবুদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার অন্যতম বিভাগ গোয়েন্দা বিভাগ। সেন্স অব সিকিউরিটি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে গোয়েন্দা বিভাগের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুরুল করীম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মো. জাহাঙ্গীর মল্লিক প্রমুখ।
