সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৮

 

সুজানগরে পাখিবান্ধব বৃক্ষরোপণ

সুজানগর (পাবনা) সংবাদদাতা মুজিববর্ষ পালনের অংশ হিসাবে এবং পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার সুজানগরে সরকারি জলমহালের পাশে পাখিবান্ধব বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার নিয়োগীরবনগ্রাম এলাকায় সরকারি বান্নাই নদীর পাড়ে ঐ বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

আইনশৃঙ্খলা কমিটির সভা

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান।

ফরিদপুর চিনিকল রক্ষায় আলোচনা সভা

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল রক্ষায় ও চিনি শিল্পের সার্বিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী ইউনিয়নের কার্যালয়ে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভা

সালথা (ফরিদপুর) সংবাদদাতা সালথায় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর প্রমুখ।

বার্ষিক সাধারণ সভা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান হরচন্দ্র বর্মন ফন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, অধ্যক্ষ নাসিমুল ইসলাম মণ্ডল, সোনালী ব্যাংক ব্যবস্থাপক শরিফুল ইসলাম প্রমুখ।

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার এবং মানবাধিকার নেটওয়ার্কভুক্ত এনজিও প্রতিনিধিদের সঙ্গে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নে নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপির পক্ষে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি ফলক উন্মোচনের মধ্য দিয়ে  নির্মিত ভবন  উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আলোচনাসভা সুন্দরদীঘি ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে পরিষদ কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়।

পত্রিকার এজেন্টের বাড়িতে চুরি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরের পত্রিকার এজেন্ট সন্তোষ কুমার সাহার বাড়িতে চুরি হয়েছে। সোমবার গভীর রাতে চোর প্রথমে দরজার লক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে শোবার রুমে প্রবেশ করে চোর। ঘরের আলমিরা ভেঙে  চোর নগদ ২ লাখ টাকা ১০ ভরি স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।