বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শুরু হচ্ছে স্কিল ক্যাম্প

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

এই মাসে শেষ হয়েছে বাংলাদেশ যুব দলের বাছাই পর্বের ক্যাম্প। ছুটি কাটানোর পর ১ অক্টোবর থেকে প্রাথমিক দলের সদস্যদের নিয়ে বিকেএসপিতেই শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের স্কিল ক্যাম্প। এই ক্যাম্পের জন্য গতকাল ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

২৮ সদস্যের এই দল চার সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে বিকেএসপিতে। এর আগে ২৯ সেপ্টেম্বর মিরপুর ক্রীড়াপল্লিতে রিপোর্ট করবেন এই ক্রিকেটাররা। ৩০ সেপ্টেম্বর তাদের করোনা পরীক্ষা করানো হবে।

এই পর্বের ক্যাম্পে দলের সঙ্গে থাকবেন প্রধাণ কোচ নাভিদ নেওয়াজ এবং ট্রেনার রিচার্ড স্টয়রিনস। তারা কয়েক দিন হলো ঢাকায় এসেছেন। এই পর্বে অনূর্ধ্ব-১৯ দল ১৭, ১৭, ২২, ২৪ ও ২৬ অক্টোবর ৪টি একদিনের ম্যাচ খেলবে।

অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল :

মফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরব হাসান, আবদুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইস মোল্লা, আশরাফুল হাসান রিয়াদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।