নিয়োগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৬

নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা থেকে ৩০ কিঃমিঃ দূরে ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ পাঁচরুখী (১৪৬০), উপজেলাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়ণগঞ্জ-এর জন্য সরকারী বিধিমোতাবেক শূন্যপদে (১) কম্পিউটার ল্যাবঅপারেটর (২) নৈশপ্রহরী (৩) আয়া নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে ০২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। প্রধান শিক্ষক।      সিএম-৫৬০

নিয়োগ বিজ্ঞপ্তি: হাসপাতাল বা ক্লিনিকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ১ জন প্রশাসনিক কর্মকর্তা প্রয়োজন। বেতন আলোচনাসাপেক্ষে। আগামী ০৫/ ১০/ ২০২০ তারিখের মধ্যে আবেদন করুন। পরিচালক, লাইফ লাইন মেডিকেল সার্ভিসেস লি:৭৫/ক রহমান ম্যানসন দোতলা, মহাখালী, ওয়ারলেস গেইট, ঢাকা-১২১৩।        সিকে-১২৫২

নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর সর্বশেষ নিয়োগ বিধিমোতাবেক দুর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাসা, ডাকঘর:নিজবলাইল, উপজেলা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া জন্য নবসৃষ্ট পদে একজন আয়া ও একজন নিরাপত্তা কর্মী (পুরুষ) আবশ্যক। উভয় পদের শিক্ষাগত যোগ্যতা জেডিসি/ জেএসসি। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সারিয়াকান্দি সোনালী ব্যাংক শাখার হিসাব নং-০০২০৪৮৫৫৮ এর অনুকূলে ১০০০/- টাকা ব্যাংক ড্রাফট পে-অর্ডারসহ সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করতে হবে।          সিকে-১২৪৫