শিবালয়ে সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে এলাকাবাসী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

শিবালয়ের টেপড়া-মাচাইন সড়কের রুপসা গ্রামের সেতুটি আট মাস আগে ভেঙে পড়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিবালয় ও হরিরামপুরের কয়েকটি ইউনিয়নের সঙ্গে যুক্ত এ সড়কে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক-শ্রমিক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সেতুটির অভাবে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ টেপড়া-মাচাইন সড়কে যাতায়াতকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। অনেকেই ঝুঁকি নিয়ে সেতু অতিক্রমকালে দুর্ঘটনার শিকার হয়েছেন। শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমন জানান, এ সড়ক-সেতু সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।