করোনায় গাজীপুরে স্বল্প আয়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অর্থ সহায়তা করেছে রেডক্রিসেন্ট। গতকাল জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মো. আখতার উজ্জামান। সুইস রেডক্রসের সহায়তায় টঙ্গীতে ৯০০ জন ও গাজীপুর জেলার ৩০০ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা দেওয়া হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের সেক্রেটারি মো. আতাউল্লাহ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিটের ম্যানেজিং কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আতিকুর রহমান লিটন, মো. বেলায়েত হোসেন প্রমুখ।
