সাভারে বিভিন্ন হোটেল-রেস্টুন্টে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সাভার বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন খাবার হোটেলে এ অভিযান চালান সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। তিনি জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সাভারের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় ভেজালবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় নানা অনিয়মের কারণে ১১টি প্রতিষ্ঠানকে দুই থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হয় । মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান নিয়মিত চলবে।
