বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২ হাজার ৮৬ দশমিক ৭৩ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ১ হাজার ৫৫৬ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ২৯ দশমিক ৭৮ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। বুধবারের চেয়ে গতকাল ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৫৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৮২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৯৭৭ জনের।
