বটিয়াঘাটা (খুলনা) :খুলনার বটিয়াঘাটায় মাছের ঘেরের পাড়ে নোনা মাটিতে বর্ষাকালীন তরমুজের বাম্পার ফলন হয়েছে। ভারে যাতে ছিঁড়ে না পড়ে সেজন্য ব্যাগ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তরমুজ। প্রতিটি তরমুজের ওজন পাঁচ থেকে আট কেজি। খুলনার বাজারে প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, যা খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গ্রীষ্মকালীন তরমুজের পাশাপাশি বর্ষাকালীন তরমুজ চাষের প্রযুক্তি উপজেলার কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে —আব্দুল হামিদ