বিপুল পরিমাণ নকল কার্বোনেটেড বেভারেজ জব্দ করেছে বিএসটিআই

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২১

লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে নকল পণ্য উত্পাদন ও বিপণন করার অপরাধে একটি প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার কার্বোনেটেড বেভারেজ পণ্য জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া, দশদাহী এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করে গ্রুপ জি-৫০ বেভারেজ লিমিটেড থেকে রয়েল টাইগার ও স্পিডের আদলে প্রস্তুতকৃত নকল ও মানহীন কার্বোনেটেড বেভারেজ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে রিয়েল টাইগার, ব্রেকআপ, রয়্যাল টাইগার, স্পিডি, ডেল্টা অরেঞ্জ, জি-৫০ ব্র্যান্ডের কার্বোনেটেড বেভারেজ। প্রতিষ্ঠানের মালিক পলাতক রয়েছেন। বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালাও করা হয়।