ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদর উপজেলায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এই অর্থ সহায়তা প্রদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাতে ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং বেশ কয়েক জন গুরুতর আহত হন।