অষ্টম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৫২

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’ এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এতে জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

৬১. প্লাটিহেলমিনথেস এর মুক্তজীবী প্রজাতি কোথায় বসবাস করে?

উ:স্বাদু পানিতে বা লবণাক্ত পানিতে।

৬২. কোন পর্বের প্রাণীদের দেহ চ্যাপ্টা ও উভয়লিঙ্গ?

উ:প্লাটিহেলমিনথেস।

৬৩. প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহ কী দ্বারা আবৃত থাকে?

উ:পুরু কিউটিকেল।

৬৪. কোন পর্বের প্রাণীদের দেহে চোষক ও আংটা থাকে?

উ:প্লাটিহেলমিনথেস।

৬৫. প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম কী?

উ:শিখা অঙ্গ।

৬৬. কোন পর্বের প্রাণীদের পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত?

উ:প্লাটিহেলমিনথেস।

৬৭. যকৃত বা ফিতা কৃমি কোন পর্বের প্রাণী?

উ:প্লাটিহেলমিনথেস।

৬৮. নেমাটোডা পর্বেল অন্য নাম কী?

উ:নেমাথেলমিনথিস।

৬৯. কোন পর্বের প্রাণীরা অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে?

উ:নেমাটোডা।

৭০. প্রাণী ও মানবদেহের ক্ষতি সাধন করে কোন পর্বের প্রাণীরা?

উ:নেমাটোডা।

৭১. নেমাটোডা পর্বেল মুক্তজীবী প্রজাতিরা কোথায় বসবাস করে?

উ:পানি ও মাটিতে।

৭২. নেমাটোডা পর্বের প্রাণীদের দেহ আকার কেমন?

উ:নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।

৭৩. কোন পর্বের প্রাণীদের পৌষ্টিকনালি সম্পূর্ণ,  মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত?

উ:নেমাটোডা।

৭৪. কোন পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত?

উ:নেমাটোডা।

৭৫. একলিঙ্গ কোন পর্বের প্রাণী?

উ:নেমাটোডা।

৭৬. দেহ গহ্বর অনাবৃত কোন পর্বের প্রাণীর?

উ:নেমাটোডা।

৭৭. সিলোম নেই কোন পর্বের প্রাণীর?

উ:নেমাটোডা।

৭৮. নেমাটোডা পর্বে অন্তর্ভুক্ত প্রাণীদের নাম কী?

উ:গোলকৃমি,  ফাইলেরিয়া কৃমি।

৭৯. পৃথিবীর নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে কোন পর্বের প্রাণীদের পাওয়া যায়?

উ:অ্যানেলিডা।

৮০. কোন পর্বের প্রাণীদের কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে?

উ:অ্যানেলিডা।