একজন কণ্ঠশিল্পী মেহরাব, আরেকজন মডেল-অভিনেত্রী রুশী। তবে কাজের সূত্রেই পরিচয় থেকে প্রেম, পরিণয়। নিজেদের ম্যাচিং পোশাকে চলাচলটাও শহরের দারুণ মুগ্ধতার বিষয়। শোবিজের এই জুটি তাদের নিজেদের প্রেমের গল্প বাঁধছেন গানে আর মিউজিক ভিডিওতে। মেহরাব-রুশীর ভালোবাসার সময়কার গল্পটিই উঠে এসেছে মিউজিক ভিডিওটিতে। যেখানে মেহরাবকে দেখা যাবে প্রেমিক শিল্পী হিসেবে। যে কি-না তার আঁকা, চিন্তা ও স্বপ্নে রুশীর জন্য অপেক্ষা করছে। গানটির সংগীতয়োজন ও গেয়েছেন মেহরাব। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। মিউজিক ভিডিওর স্টোরিটি গুছিয়েছে রিফাত মল্লিক। প্রথমবারের মতো নিজের মিউজিক ভিডিওর ডিরেকশন ও কালার কারেকশনের কাজ করেছেন মেহরাব। ডিওপি ও এডিটিংয়ের কাজ করেছেন ইয়াসিন আরিয়ান এবং পোস্টার ও সহযোগিতায় সাগর হোসেন কাজ করেছেন। মিউজিক ভিডিওটি মেহরাবের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
