লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:০৯

খাদ্যের অভাবে যশোরের কেশবপুর থেকে পাইকগাছার দিকে ছুটে এসেছে দুটি কালোমুখো হনুমান। দীর্ঘ ৪০/৫০ কিলোমিটার পথ অতিক্রম করে পাইকগাছার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। এদিকে উত্সুক জনতার মধ্যে অনেকে কলা, বিস্কুট, পাউরুটি দিচ্ছে হনুমান দুটিকে। পাইকগাছা প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা জয়নুল আবেদীন পিন্টু বলেন, খাদ্যের সন্ধানে বিভিন্ন সময় দল ত্যাগ করে হনুমান। এদের অনেকে ফিরে যায়, আবার অনেকে মারা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন সিদ্দীকি বলেন, হনুমান দুটিকে কোনো প্রকার উত্ত্যক্ত করা যাবে না। তারা এ উপজেলার মেহমান।