আমনে স্বপ্ন বুনছেন কৃষক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১০

আবহাওয়া অনুকূলে থাকায় এবং বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন ফুলবাড়ীর কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১৭ হাজার ৩৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও রোপিত হয়েছে ১৮ হাজার ২৭৫ হেক্টর জমিতে। কৃষক আনোয়ার বলেন, আবহওয়া অনুকূলে থাকাসহ প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় এবার ফলনের কোনো ক্ষতি হয়নি। ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এ বছর উপজেলায় ৫০ হাজার ৯৮৯ মেট্রিক টন চাল উত্পাদন হবে বলে আশা করছি।