বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক সমাবেশ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন। বাপসা কুমিল্লা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আলতাব হোসেন, গরীবে নেয়াজ শাকিল, মহিউদ্দিন, মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা ইউনিয়ন পরিষদ সচিবদের ১০ম গ্রেড বাস্তবায়ন, বেতনবৈষম্য দূরীকরণ ও সরকারি কর্মকর্তাদের মতো সকল সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানানো। এতে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ সচিবরা অংশগ্রহণ করেন।
