র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ভেজাল মসলাসহ তিন জনকে গ্রেফতার করেছে। ভৈরবের পুরাতন ক্যাম্পঘাট এলাকার মেঘনা মসলা মিলে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো—মো. আবুল হাশেম, তার ছেলে মো. সাইফুল ইসলাম ও মোসাম্মত সেরেনা। র্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
