স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। স্লো ওভার রেটের বোলিংয়ের জন্য ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে ব্যাঙ্গালুরুর কোহলিকে। আইপিএল কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চলতি মৌসুমে এই প্রথম স্লো ওভার রেটের ঘটনা ঘটল। ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে ১২ লাখ টাকা জরিমানা করা হল।’ গত বৃহস্পতিবার দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুকে ৯৭ রানে হারায় পাঞ্জাব। লজ্জাজনকভাবে হারের পর জরিমানার দুঃসংবাদটাও শুনতে হয়েছে কোহলিকে।
