এক দিন বিরতির পর আজ আবার অনুশীলন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

শ্রীলঙ্কা সফরের জন্য গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছিল বাংলাদেশ দলের স্কিল ক্যাম্প। জৈব সুরক্ষা বলয়ের অধীনে টানা পাঁচ দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছেন মুমিনুল-মুশফিকরা। গতকাল স্কিল ক্যাম্পে বিরতি ছিল। বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা।

এক দিন বিরতির পর আজ আবারও শুরু হচ্ছে অনুশীলন। বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানা গেছে, দুপুর ২টায় অনুশীলন শুরু হবে। স্কিল ক্যাম্পের সূচি অনুযায়ী আজই শেষ টাইগারদের অনুশীলন।

এদিকে শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ বিসিবির মিটিং থেকে। তাই ক্যাম্পের ভাগ্যও নির্ভর করছে লঙ্কা সফরের সিদ্ধান্তের ওপর। এমনকি ক্রিকেটাররাও উদগ্রীব হয়ে এই সফরের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছেন।