এই সময়ের ছড়া

লালঘরে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

হঠাত্ কাকা

করল বাঁকা

              আয়ের সোজা পথ,

পাইতে ম্যালা

বসের চ্যালা

              রইল না আর সত্।

 

ছলে বলে

কূট কৌশলে

              ধরল নেতার বেশ,

নেতার কথা

যথাতথা

              প্রথম এবং শেষ।

 

জমছে খেলা

টাকার মেলা,

              উঠছে দালান-ঘর,

হঠাত্ একি!

হচ্ছে রে কী,

              বলছে কারা ‘ধর’?

 

হতাশ কাকায়              

করুণ তাকায়

              বেড়ি বাঁধা হাত,

রুজির ঘোড়া

হলো খোঁড়া

              লালঘরেতে কাত।