ভাণ্ডারিয়ায় জেপির সাংগঠনিক কার্যক্রম বিষয়ক সভা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের ভবিষ্যত্ পরিকল্পনাবিষয়ক সাংগঠনিক কার্যক্রম এবং জেপি ও তার অঙ্গসংগঠনের সদস্য সংগ্রহ ফরম বিতরণবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেপির উপজেলা যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জেপির যুগ্ম-আহ্বায়ক মো. হায়দার আলী হাওলাদার, বজলুর রশিদ মৃধা, জেপি নেতা শহিদুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিঞা স্বপন, সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, যুবসংহতির উপজেলা আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুননুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, মো. রিপন মির্জা, পৌর কাউন্সিল মানিক হাওলাদার প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় পার্টি-জেপি ভাণ্ডারিয়াসহ উপকূলীয় দক্ষিণাঞ্চলে বিগত দিন থেকে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং গ্রামীণ জনপদে যে উন্নয়নমূলক কাজ করে আসছে। সে ধারা অব্যাহত রাখতে পরিকল্পনা মাফিক কাজ করার জন্য তৃণমূল থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জেপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।