মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

সাবেক এমপি ফজলুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সাবেক এমপি  অ্যাডভোকেট ফজলুর রহমান খানের আজ শনিবার ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুম ফজলুর রহমান খান স্মরণসভা উদ্যাপন কমিটির উদ্যোগে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, পাবলিক হলে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন মরহুমের কন্যা সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। স্মরণসভা উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার ও যুগ্ম-আহ্বায়ক আবুল মনসুর আহমেদ গৃহীত কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।