ধানমন্ডি লেকে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে হাঁস ও তেলাপিয়া মাছ অবমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন। গতকাল লেকের পানিতে এ মাছ ও হাঁস ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ধানমন্ডি আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, তোফায়েল, দক্ষিণ সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
