দিল্লি ক্যাপিটালের জয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

দুবাই আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করা দিল্লি ৩ উইকেটে ১৭৫ রান করে। ওপেনার পৃথ্বি শ সর্বোচ্চ ৬৪ রান করেন। পিযুষ চাওলা ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে চেন্নাইয়ের তেমন কেউ পাল্টা আক্রমণ করতে পারেননি। ফাফ ডু প্লেসি ৪৩ রান করেন। কাগিসো রাবাদা ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৭৫/৩ (পৃথ্বি ৬৪, পান্ট ৩৭, ধাওয়ান ৩৫; চাওলা ২/৩৩)।

চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩১/৭ (ডু প্লেসি ৪৩; রাবাদা ৩/২৬, নোর্টজে ২/২১)।

ফল: দিল্লি ৪৪ রানে জয়ী