পাবনা-৪ আসনের উপনির্বাচন আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩১

আজ শনিবার পাবনা-৪ আসনের উপনির্বাচন। নির্বাচনে ৩ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বি নৌকা-ধানের শীষ-লাঙ্গল। নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ১৮ জন নির্বাহী ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুরিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে। পুলিশের পক্ষ হতে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন কমিশন এবারেই প্রথম ভোটের দিন সকাল ৮টার মধ্যে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে। 

আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ছাড়া শেষ মুহুর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে কোনো সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ ও বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সহিংস ঘটনা ঘটেছে। তবে শেষ মুহুর্তে দুই দলই অভ্যন্তরীণ কোন্দল মিটমাট করে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালিয়েছে।

ঈশ্বরদীর ৮৪ এবং আটঘোরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মোট ৩ লাখ ৮১ হাজার ১১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, নির্বাচনে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন। ২০ জন ম্যাজিস্ট্রেট, ৮ প্লাটুন বিজিবি, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকছে। 

শুক্রবার রাত ১২টার পর অন্য এলাকার মানুষ নির্বাচনী এলাকায় প্রবেশ করতে পারবে না। এজন্য চেকপোস্ট বসানোর ব্যবস্থা করা হয়েছে। হাইওয়ে ছাড়া অন্যান্য রাস্তায় সকল যানবাহন চলাচল নিষিদ্ধ রয়েছে।

ইত্তেফাক/কেকে