অপরাধ কমাতে দাহুয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ভিডিও সার্ভিলেন্স

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

পৃথিবীর সেরা ভিডিও সার্ভিলেন্স প্রযুক্তির  সেরা কোম্পানি দাহুয়ার একমাত্র পরিবেশক বাংলাদেশের সিডনিসান ইন্টারন্যাশনাল। দাহুয়ার এই ভিডিও সার্ভিলেন্স ক্যামেরাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইওটি সমন্বয়ে তৈরি হয়েছে। সারাপৃথিবীতে বিভিন্ন রাস্তা-ঘাটে যত ক্যামেরা রয়েছে তার ৯০ ভাগ ক্যামেরাই চীনের বিভিন্ন শহরে রয়েছে। চীনের বিভিন্ন রাস্তা-ঘাটে গেলে দেখা যায় পূর্বের সাধারণ ক্যামেরাগুলো তারা খুলে ফেলে নতুন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করছে। এতে করে অপরাধ কম সংগঠিত হচ্ছে। চীনে ১৪০ কোটি মানুষের দেশে যেকোনো ব্যক্তিকে খুঁজে বের করতে ৫-১০ সেকেন্ড সময় লাগে। আমি মনে করি,মানুষকে সুরক্ষিত রাখার জন্য এই ক্যামেরাগুলো অপরিহার্য। প্রাইভেসি লঙ্ঘনের বিষয় এখানে আসে না কারণ, এগুলো কারও বাসা-বাড়ি বা রেস্টুরেন্ট বা অন্য কোনো স্থানে লাগানো হয়নি। দাহুয়া তাদের হেডকোয়াটারের ন্যায় বাংলাদেশের গুলশানে ৫শ’ও বেশি  ভিডিও সার্ভিলেন্স পণ্য নিয়ে একটি এক্সপেরিয়েন্স সেন্টার তৈরি করেছে। যেখানে এসে সরকারি-বেসরকারি যেকোনো গ্রাহক দাহুয়ার পণ্য সম্পর্কে জানতে পারে। সম্প্রতি আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসেছিলেন প্রিজন পুলিশের প্রধান। আমাদের এআই টেকনোলজি দিয়ে চলন্ত কোনো গাড়ি রং, নম্বর প্লেট, চালকের ছবি এমনটি স্পিডও সনাক্ত করা সম্ভব। দাহুয়ার এই ক্যামেরাগুলো এখন কক্সবাজারে সিটি সার্ভিলেন্সের জন্য ব্যবহূত হচ্ছে। আইমো ক্যামেরা নামে দাহুয়ার নতুন ক্যামেরাগুলো বর্তমান বাজারের যেকোনো ক্যামেরার চেয়ে অধিক কার্যকরী। দাহুয়া ক্যামেরাগুলো ব্যবহার ও পরিচালনা করতে গ্রাহকের ব্যক্তিগত কোনো তথ্য দেওয়া লাগে না। তাই এখানে প্রাইভেসি লঙ্ঘনের কোনো বিষয় নেই।