আজকের দিনে কার্টুন দেখেন না এমন মানুষ নেই। কার্টুনের মধ্যে এই মুহূর্তে সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ট্রান্সফরমার। আর এবারে সেই কার্টুনের ন্যায় এক নয়া রোবট তৈরি করা হল জাপানে।
জাপানের জনপ্রিয় অ্যানিমেশনের উপর ভিত্তি করে এবারে বানানো হল এক নতুন রোবট। যা ইতিমধ্যে আকর্ষণ তৈরি করেছে সেখানকার সাধারণ মানুষের মধ্যে। একই সঙ্গে ওই রোবটের বেশ কিছু পদক্ষেপ ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে।’
ওই রোবটটির প্রকাশিত কিছু ফুটেজ নিয়ে দেখা গিয়েছে তীব্র আকর্ষণ। এই দৈত্যকার রোবটটি বানানো হয়েছিল ইয়াকোহায়ামা বন্দরের কাছে গুন্ডাম ফ্যাক্টারিতে। নয়া আকর্ষণের জন্যই এই রোবট বানানো হয়েছিল। আর ইতিমধ্যে অল্প বয়সী কিশোর কিশোরীদের কাছে এই রোবট যথেষ্ট আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
