আপনারা ইন্ডাস্ট্রিকে একটা তামাশা বানাচ্ছেন:শ্রদ্ধা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:০৪

 

বলিউডে সুশান্তর মৃত্যু রহস্য নিয়ে যে জলঘোলা হচ্ছে তা ভারতীয় যেকোনো সিরিয়ালকেও হার মানাবে। আর সেই ধারাবাহিকতায় একাধিক জনপ্রিয় নায়িকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের খবর মিলছে। দীপিকার পর শ্রদ্ধা কাপুর এবার সরাসরি নিজের রাগকে আর সংবরণ করতে পারেননি। স্পষ্ট করে মিডিয়াকে বলেন, ‘আপনারা বলিউড ইন্ডাস্ট্রিকে একটা তামাশা বানাচ্ছেন। করোনার এই সঙ্কটে আমাদের গোটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কোথায় এর উত্তরণের পথ খুঁজবো, তা না করে এখন এই ইন্ডাস্ট্রিকে তামাশার পাত্র করে ফেলা হচ্ছে।’ উল্লেখ্য, সুশান্তর মৃত্যু রহস্যে অন্যতম অভিযুক্ত তার প্রেমিকা রিয়ার অভিযোগের ভিত্তিতে একে একে নানা তারকার নাম উঠে আসছে, যারা মাদক নিতেন, একই মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গেও ওঠাবসা করেছেন। তারই জের ধরে শ্রদ্ধা কাপুরকেও গতকাল তলব করে মুম্বাই পুলিশ।