গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৪টির বা ৬২ দশমিক ৩৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। শেয়ার দর সর্বোচ্চ কমেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেস্ট্রোসের। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে, বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু হয় ২৬ দশমিক ৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৩ দশমিক ১০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৫০ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসে। ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ১১ দশমিক ৪৯ শতাংশ, হাক্কানি পাল্পের ১০ দশমিক ৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১০ দশমিক ৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ দশমিক ৩৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৬১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯ দশমিক ৪৯ শতাংশ, স্টাইলক্রাফটের ৮ দশমিক ৫৬ শতাংশ, একটিভ ফাইনের ৮ দশমিক ৪৩ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৮ দশমিক ২৫ শতাংশ কমেছে।
