করোনা ভাইরাসের কারণে আগেও বলা হয়েছিল জাতীয় অ্যাথলেটিকস হচ্ছে না। আদৌ হবে কি হবে না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত এ বছর আর হওয়া সম্ভব না। সেটি আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। করোনার কারণে পৃথিবীর বহু ধনী দেশেও খেলাধুলা প্রায় বন্ধই ছিল। জাতীয় অ্যাথলেটিক আয়োজন না করার আরো একটি কারণ, করোনা ছাড়া বন্যার কারণেও অনেক জেলার ক্রীড়াবিদ প্রস্তুতিও নিতেও পারবে না। শুক্রবার এই ফেডারেশন সভায় বসে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে। আগামী বছর ১৫-১৭ জানুয়ারি ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস হবে। তবে এটি প্রাথমিক সূচি। জাতীয় অ্যাথলেটিকস না হলেও এ বছর বয়সভিত্তিক অ্যাথলেটিকস হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৬তম জাতীয় জুনিয়র ২০ ও ২১ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
