ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:০১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় হারের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। যদিও, তার হয়ে ব্যাখ্যা দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং।

সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন, ‘নিজের জন্য রান কুড়িয়েছেন ধোনি, দলের জন্য খেলেননি। অধিনায়কের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত্।’ ব্যাখ্যা দিয়ে ফ্লেমিং বলেন, ‘ধোনি নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন। এখনই যে ধোনির পক্ষে ৩০ বলে ৭০ করা কঠিন হবে। ফর্মে থাকলে তিনি কেমন খেলতে পারেন, এটা সবার মনে রাখা দরকার।’

ধোনির প্রতি আস্থা রাখছেন ফ্লেমিং। তিনি বলেন, ‘ধোনির পারফরম্যান্স ক্রমশ ভালো হবে। অনেকে ভাবেন ধোনি নেমেই আগের মতো বড় শট খেলবে। সেটা হয়না, একটু সময় লাগে, তাকে একটু সময় দিন।’