স্বামী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্সের মৃত্যুতে মুষড়ে পড়েছেন স্ত্রী জেন জোন্স। ৩৪ বছর ধরে জোন্সের সঙ্গে সংসার করছেন জেন। তাই জোন্সের মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি। জেন বলেন, ‘যখন শুনলাম জোন্স ভারতে মৃত্যুবরণ করেছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আমি ও আমার মেয়েরা ভেঙে পড়েছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার সুন্দর স্বামী, যে প্রাণশক্তিতে ভরপুর ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের বিশাল এক শূন্যতায় ফেলে গেল জোন্স; যা কখনো পূরণ হবে না। আমাদের সুন্দর সব স্মৃতি উপহার দিয়ে বিদায় নিয়েছেন তিনি। তাই তার স্মৃতিগুলোই আমাদের জীবদ্দশায় সম্বল হয়ে থাকবে।’
