চাটমোহরে সড়ক বেহাল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১০

চাটমোহর উপজেলার ছাইকোলা চৌরাস্তা থেকে ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন সরকারের বাড়ি পর্যন্ত এলজিইডির অধীনে থাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভ্যানচালক আমির আলী বলেন, ‘রাস্তাটির কারণে অনেক কষ্ট হচ্ছে।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আ. হামিদ মাস্টার বলেন, সড়কটি সংস্কারে এলজিইডির সঙ্গে কয়েক বার কথা হয়েছে। শিগিগরই সড়ক সংস্কারে টেন্ডার আহ্বান করা হবে। উপজেলা প্রকৌশলী মো. রাজু আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ করা হবে।