রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার সকালে এ চিত্র দেখা গেছে। চর তৈয়বখাঁ গ্রামের আব্দুর রাজ্জাক, ইউনুস আলী, জয়নাল আবেদীন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রায় সরকার জানান, পানির প্রবল সে াতে বৃহস্পতিবার বিদ্যালয়ের উত্তর পাশের একটি টয়লেট, একটি রুম তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমন মিয়া জানান, বিদ্যালয়টি নিলামের ব্যবস্থা করেছিলাম। কিন্তু দুই দিনেও বিদ্যালয়টি কেনার মতো কোনো ব্যক্তি না পাওয়ায় তা নিলামে দেওয়া সম্ভব হয়নি।
