নতুন করে বন্যায় দিশেহারা চাষি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৪

কয়েক দফা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল স্থানীয় চাষিরা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছিল শীতকালীন সবজির আবাদ। তবে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। সবজি চাষি সুখময় বিশ্বাস জানান, অতিবৃষ্টিতে টম্যাটো ও পান সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, জলাবদ্ধতা দূর করার জন্য বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার জানান, নতুন করে বন্যা দেখা দেওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা। আবহাওয়া পরিবর্তন হলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।