ফরিদপুরে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে র্যাব। শনিবার ভোররাতে তাকে শহরের রঘুনন্দনপুর মহল্লা হতে আটক করা হয়। আটক মুকুল মোল্যা বোয়ালমারী উপজেলার ডোবরার মৃত আব্দুল লতিফের ছেলে। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুকুল মোল্যাকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
