এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রশাসনকে কঠোর বার্তা পাঠিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেটের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি আসামিদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য গতকাল মোবাইল ফোনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং র্যবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের সঙ্গে কথা বলেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি পেতে হবে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে গৃহবধুকে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোন ছাড় নেই। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
