কালিয়াকৈরে ফুটপাত দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:২০

কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত আবার দখলমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিয়াকৈর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, আর কখনো ফুটপাতে কোনো প্রকার অবৈধ স্থাপনা নির্মাণ ও ফুটপাতে দোকানপাট বসতে দেওয়া হবে না। ফুটপাত দখলমুক্ত রাখতে তাদের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, এর আগে একাধিকবার একইভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও কয়েকদিন পরই ফিরে গেছে আগের অবস্থায়। ফুটপাতে নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর সেজন্য বখরা খায় প্রভাবশালী একটি চক্র।