নদী-খাল দখল ও দূষণ বন্ধের দাবি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৪

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনের পশুর ও মোংলা নদীসহ দেশের সকল নদী-খাল দখল ও দূষণ বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে মোংলার পশুর ও মোংলা নদীর মোহনায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাদাবন সংঘ, পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও বাপা। এ সময় বক্তব্য রাখেন বাপার বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার নুর আলম শেখ, সুজনের মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হক, ইস্রাফিল বয়াতি, মাহারুফ বিল্লাহ, সুষ্মিতা মণ্ডল প্রমুখ।