ভেঙে গেছে পাকা সড়ক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় উপজেলায় চাঁদখানা-কিশোরগঞ্জ সড়কের সরঞ্জাবাড়ি নামক স্থানে সদ্য নির্মিত একটি কালভার্টসহ প্রায় ৫০ মিটার সড়ক ভেঙ্গে গেছে। ফলে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পড়েছে ওই এলাকার চারটি গ্রামের হাজার হাজার মানুষের। সরঞ্জাবাড়ি গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম, রাজু মিয়া বলেন, আমরা এখন বাধ্য হয়ে তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে উপজেলা শহরে যাতায়াত করছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মজিদুল হক বলেন, শুধু ঐ সড়ক নয়, আরো অনেক সড়ক ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। আমরা সড়কগুলো পরিদর্শন করে আপাতত চলাচলের ব্যাবস্থা করছি।