আমন খেতে ইঁদুর দিশাহারা কৃষক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে আমন খেতে ইঁদুরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। ইঁদুর ধানের গোড়া কেটে কুচি কুচি করে ফেলছে। পশ্চিম কুটুহারা গ্রামের কৃষক ফজলু, ধরঞ্জী গ্রামের কৃষক আব্দুল কাদের জানান, যেভাবে ইঁদুর ধানের গোড়া কেটে ফেলছে, তাতে আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন। ধরঞ্জী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ বলেন, ‘আমরা সারাক্ষণ মাঠ পর্যায়ে কৃষদের পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুত্ফর রহমান বলেন, ইঁদুর নিধনে কৃষকদের পরামর্শের জন্য মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করছেন।’