আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় রবিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বারপাইকা গ্রামের প্রভাত বাড়ৈর দুই বছরের মেয়ে পায়েল খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। স্বজনেরা পুকুর থেকে পায়েলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক ডা. সমিরণ হালদার মৃত ঘোষণা করেন।
