স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী বগুড়া শহরের কলোনির চক ফরিদ এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা তুজ জোহরা শাওন। রবিবার দুপুর ২টার দিকে তাকে নবজাতকসহ আটক করে পুলিশ। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নবজাতককে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
