ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুরের নির্বাচন
দিনাজপুর অফিস
ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুরের ত্রিবার্ষিক (২০২০-২০২৩) নির্বাচনে লতিফ-ছুটু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন ভবনে শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ, সহসভাপতি পদে আলহাজ মো. জবেদ আলী ও মোহাম্মদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক পদে সফিকুল হক ছুটু, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুজাউর রব চৌধুরী ও ডা. শহীদুল ইসলাম খান, কোষাধ্যক্ষ পদে আলহাজ লুত্ফর রহমান মিন্টু ও ১৭ জন সদস্য পদে জয়ী হন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম জগলু এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশফাক আহমেদ, গোলাম নবী দুলাল ও অ্যাডভোকেট ইয়ামিন আহমেদ।
