হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঐ গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে তার ভায়রা একই এলাকার শাহিদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত এএসআই নেছা আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
