জয়পুরহাটে জিহাদি বইসহ আটক দুই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

জয়পুরহাট  প্রতিনিধি

জেলার ক্ষেতলাল উপজেলায় মসজিদ থেকে শনিবার সন্ধ্যায় জিহাদি বইসহ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের দুই নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন, জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ওলামা মাশায়েক গ্রুপের ক্ষেতলাল উপজেলা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন এবং একই সংগঠনের সদস্য খাইরুল ইসলাম। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, শীবপুর গ্রামের একটি মসজিদে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম পালিয়ে গেলেও জামায়াতের অঙ্গসংগঠনের দুই জন নেতাকর্মী আটক হয়। তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই, সদস্য ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশিদসহ একটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।