গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে তরুণীকে গণধর্ষণের মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাত পর্যন্ত শুনানি শেষে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, দুপুরে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এর আগে পৌর শহরের চাষকপাড়ার আনারুলের ছেলে শাহাদত হোসেন এক তরুণীকে বিয়ের কথা বলে নিজ এলাকায় ডেকে নিয়ে কয়েক জন বন্ধুসহ দুই দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ চার জনকে শুক্রবার রাতে গ্রেফতার করে। এর মধ্যে মামলার আসামি জাহাঙ্গীর ও শাহাদত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। অপর দুই আসামি জাহিদ ও জহুরুলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
